ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী পাচার হয়ে মায়ের সাথে এসে যৌনপল্লীতে আটকা পড়া শিশু মল্লিকার (ছদ্মনাম) জীবন বিভীষিকাময় ইসলামপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুরে প্রথমবারের মতো ইয়াদিয়া বাইক জোন উদ্বোধন রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে নাশকতার চেষ্টা শেরপুরে ড্রাম ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এনজিওকর্মীর শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে যুগান্তর সাংবাদিকের মানবতায় বাড়ি ফিরলেন ৭৫ বছরের বৃদ্ধ

দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে রেললাইনের ধারে অচেতন বৃদ্ধের সেবা-শুশ্রূষা করছেন যুগান্তর সাংবাদিক মদন মোহন ঘোষ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যুগান্তরের জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোঘের মানবতায় বাড়ি ফিরলেন ৭৫ বছরের বৃদ্ধ মুহাম্মদ।

৯ জানুয়ারি দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন। ঘড়ির কাটা বেলা ১টায়। প্লাটফর্মে ট্রেনের অপেক্ষায় বিপুল সংখ্যক ট্রেনযাত্রীরা। প্লাটফর্ম সংলগ্ন ১ ও ২ নম্বর রেললাইনের মধ্য স্থানে প্রায় ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধ অচেতন হয়ে পরে আছেন। ট্রেনের অপেক্ষায় বিপুল সংখ্যক ট্রেনযাত্রী স্টেশন ও রেললাইনে দাঁড়িয়ে আছে। অথচ কারো দৃষ্টি পড়েনি বৃদ্ধের ওপর।

ওই বৃদ্ধের ওপর নজর পড়ে যুগান্তরের সাংবাদিকের। বৃদ্ধের সামনে গিয়ে দেখা যায় মুখে মাছি ভনভন করছে। কানের কাছে গিয়ে ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায় না। এক ট্রেনযাত্রীর সহযোগিতায় পানি এনে মুখে ঝাপটা দেওয়া হলে কিছু সময় পর বৃদ্ধের চোখ খুলে চেতনা হয়। পরে তার মাথায় পানি ঢেলে সুস্থ করা হয়। এ সময় অপেক্ষমান ট্রেনযাত্রীরা ভীড় জমায় বৃদ্ধকে দেখার জন্য।

বৃদ্ধ জানান, রাতে ঢাকার কমলাপুর থেকে বাড়ি ফিরছিলেন। তার বাড়ি নান্দিনায়। বৃদ্ধের নাম মুহাম্মদ। তিনি পেশায় কবিরাজ। চার সন্তানের জনক। ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে তাকে নেশা জাতীয় কিছু খাইয়ে তার সবকিছু নিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশের সহায়তায় কমিউটার ট্রেনে নান্দিনায় পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে যুগান্তর সাংবাদিকের মানবতায় বাড়ি ফিরলেন ৭৫ বছরের বৃদ্ধ

আপডেট সময় ০৭:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১