ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে বামুনপাড়া উইনার্স, দেওয়ানপাড়া একাদশ ও তিরুথা বোল্ড

বামুনপাড়া উইনার্স বনাম ফ্রেন্ডস সুপার স্টার কিংসের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়ায় সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেট টুর্নামেন্টে ১৮ ডিসেম্বর রাতে অনুষ্ঠিত হয়েছে তিনটি ম্যাচ। বিজয়ী হয়েছে বামুনপাড়া উইনার্স, দেওয়ানপাড়া একাদশ ও তিরুথা বোল্ড রাইডার্স। ম্যাচ অনুষ্ঠিত হয় বামুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত রাত সাড়ে ৬টায়। অধিনায়ক শিমুলের দল বামুনপাড়া উইনার্স ৪ উইকেটে ম্যাচ জিতেছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে ফ্রেন্ডস সুপার স্টার কিংস ৬ ওভারে সবগুলো উইকেটের বিনিময়ে বিনিময়ে সংগ্রহ করে ৪৫ রান। দলের পক্ষে পাপ্পু করেছে ১৭ রান। জবাবে বামুনপাড়া উইনার্স ৪ ওভার খেলে দুই উইকেটের বিনিময়ে ৪৭ রান সংগ্রহ করে জয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সবুজ সর্বোচ্চ ১৩ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের সজিব। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার মেহেদী হাসান নাঈম ও আদনান ফারদিন।

দেওয়ানপাড়া একাদশ বনাম এস এম নাইট রাইডার্সের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

রাত ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে অধিনায়ক কামালের দল দেওয়ানপাড়া একাদশ ৮ রানে জয় পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে দেওয়ানপাড়া একাদশ ৬ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৮০ রান। দলের সর্বোচ্চ ২০ রান আরাফ। জবাবে কাউসার আহমেদের এস এম নাইট রাইডার্স ৬ ওভারে দুই উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৭২ রান। দলের সর্বোচ্চ ৪৫ রান করেন আরাফ। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের আরাফ। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আনাস আহমেদ ও সজীব।

বামুনপাড়া সিক্সেসাইট সুপার স্টার বনাম তিরুথা বোল্ড রাইডার্সের ম্যাচ। ছবি : বাংলারচিঠিডটকম

রাত পৌনে ৯টায় অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে অধিনায়ক শাহাদাত হোসেনের তিরুথা বোল্ড রাইডার্স পাঁচ উইকেটে জয়লাভ করেছে। প্রথমে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শাহ আলীর বামুনপাড়া সিক্সেসাইট সুপার স্টার ৬ ওভারে চার উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ৬৮ রান। দলের সর্বোচ্চ ৩১ রান বিপ্লব। জবাবে তিরুথা বোল্ড রাইডার্স ৪.১ ওভারে মাত্র এক উইকেটের বিনিময়ে সংগ্রহ ৭১ রান সংগ্রহ করেই তারা ম্যাচ জিতে নেয়। দলের জিহান অপরাজিত সর্বোচ্চ ৪৯ রান করে ম্যাচ সেরা হয়েছেন। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার শফিকুল ইসলাম শান্ত ও নিখিল শেখ।

প্রসঙ্গত, স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে ১১ ডিসেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকম ও দৈনিক পল্লীর আলো। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে রাতে। প্রতি টিমে সাতজন করে ক্রিকেটার এবং ৬ ওভারের ম্যাচে জামালপুরের ২০টি টিম এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এই টুর্নামেন্টের আগের খবরগুলো :
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে ফকরুল স্পোর্টিং, হেরেছে জেসিএ
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে ডিজে আইসা, ফকরুল স্পোর্টিং ও জেসিএ
সেতুলী গ্রুপ উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে বামুনপাড়া উইনার্স ও তৈমুছ ক্রিকেট ক্লাব

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

উদয়ন ক্লাব নাইট ক্রিকেটে ম্যাচ জিতেছে বামুনপাড়া উইনার্স, দেওয়ানপাড়া একাদশ ও তিরুথা বোল্ড

আপডেট সময় ০৯:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০