ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, কনের বাবাকে অর্থদণ্ড

খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করতে বিয়ে বাড়িতে যান এসিল্যান্ড স্নিগ্ধা দাস। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে উসরাত জাহান রিতু (১৪) নামে এক মাদরাসা ছাত্রী। ৬ ডিসেম্বর রাত ৮টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস ওই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন।

পণ্ড করে দেন বিয়ের সকল আয়োজন। একই সঙ্গে নিজের মেয়ের বাল্যবিবাহের আয়োজন করায় বাবা আছমত আলীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস।

জানা গেছে, বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা গ্রামের আছমত আলীর মেয়ে বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী উসরাত জাহান রিতুর ৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য্য করা করা হয়। বিয়ে উপলক্ষে বাড়িতে সকল আয়োজন সম্পন্ন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিয়ে বাড়িতে যান এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা আছমত আলীকে বাল্যবিবাহের আয়োজন করার দায়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ আইন মোতাবেক ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস।

এ সময় উপজেলা মহিলা বিয়ষক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে ১৮ বছরের আগে নিজ মেয়েকে বিয়ে না দেওয়ার শর্তে ভ্রাম্যমাণ আদালতে মুচেলিকা দিয়ে ছাড়া পান আছমত আলী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন এসিল্যান্ড, কনের বাবাকে অর্থদণ্ড

আপডেট সময় ০৫:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০