ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা

জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ পাতার সমারোহে ক্রমেই বেড়ে উঠছে বেগুন গাছ।

অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শে ভাল ফলনের আশা করছেন কৃষকেরা। ফলন ভাল হওয়ার পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ার সম্ভাবনায় তাদের মধ্যে দেখা দিয়েছে আশার সঞ্চার। স্থানীয় কৃষকেরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে মনে করেন।

কাঁসা, বেগুন ও গুড় এই তিনে মিলে ইসলামপুর। ইসলামপুরের কৃষকদের উৎপাদিত ঐতিহ্যবাহী এই বেগুন অনেক সুস্বাদু ও পুষ্টিকর। সারাদেশে এই অঞ্চলের বেগুনের ব্যাপক কদর রয়েছে।

ইসলামপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বারি-১ জাতের বেগুন ইসলামপুরে বেশি চাষ হয়ে থাকে। চলতি মৌসুমে ইসলামপুর উপজেলায় প্রায় এক হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ করা হয়েছে। প্রতি একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন বেগুন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার অনুকূল থাকলে চলতি বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

ইসলামপুর উপজেলার লক্ষীপুর গ্রামের কৃষক হাছেন আলী জানান, চলতি বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন ক্ষেত অনেক ভাল হয়েছে। পোড়ার চর গ্রামের চাষী হুসেন আলী জানান, এলাকার মানুষ বেগুন টালকে (ক্ষেত) টাকার ক্ষেত আর বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন।

কৃষক হারুন সরকার বলেন, চলতি বছর বেগুন গাছের অবস্থা দেখে ভাল ফলনের আশা করছি। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে পরিশ্রম সার্থক হবে। বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিকাজেও বিনিয়োগ করতে পারব।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল এই প্রতিবেদককে বলেন, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকেরা লাভজনক এই ফসল চাষে আগ্রহী। চলতি মৌসুমে উপজেলায় এক হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বেগুনের ভাল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকের মুখে হাসি ফোটার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০৮:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬