ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ৯২৬ জনের মৃত্যু

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯২৬ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন।

১০ অক্টোবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৩ হাজার ২৭২ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৯ হাজার ৭৩২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ১২০ জন, কর্ণাটকে ৯ হাজার ৭৮৯ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ২৯৩ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ১৫৯ জন, দিল্লিতে ৫ হাজার ৬৯২ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৫০১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় ৯২৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:০৭:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০