ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জোন্সের মৃত্যুতে আবেঘগন বার্তা দিয়েছেন স্ত্রী জেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৪ সেপ্টেম্বর সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স।

সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থানকালে একটি হোটেলে মৃত্যু হয় জোন্সের।

স্বামী জোন্সের মৃত্যুতে মুষড়ে পড়েছেন স্ত্রী জেন জোন্স। ৩৪ বছর ধরে জোন্সের সাথে সংসার করছেন জেন। তাই জোন্সের মৃত্যুতে আবেগঘন এক বার্তা দিয়েছেন জেন।

আবেগঘন বার্তায় জেন বলেন, ‘যখন শুনলাম ডিন ভারতে মৃত্যুবরণ করেছে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য বিষয় ছিল। আমি ও আমার মেয়েরা ভেঙ্গে পড়েছিলাম। আমার ভালোবাসার মানুষ, আমার সুন্দর স্বামী, যে প্রাণশক্তিতে ভরপুর ছিল, সে আমাদের ছেড়ে চলে গেছে, আমরা বিশ্বাসই করতে পারছিলাম না। আমাদের বিশাল এক শূন্যতায় ফেলে গেলো জোন্স। যা কখনো পূরণ হবে না। আমাদের সুন্দর সব স্মৃতি উপহার দিয়ে বিদায় নিয়েছেন তিনি। তাই তার স্মৃতিগুলোই আমাদের জীবদ্দশায় সম্বল হয়ে থাকবে।’

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৪ সেপ্টেম্বর সকালে ভারতের মুম্বাইয়ে ৫৯ বছর বয়সে মারা যান অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান ডিন জোন্স। সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-২০ ক্রিকেটের ত্রয়োদশ আসরে ধারাভাষ্যকার হিসেবে স্টার স্পোর্টসের সাথে যুক্ত থাকায় ভারতে অবস্থান করছিলেন জোন্স।

২৪ সেপ্টেম্বর সকালে হোটেলে ব্রেকফাস্টের পর হোটেলেই সহকর্মীদের সাথে আড্ডা দিচ্ছিলেন জোন্স । এমন সময়েই হঠাৎই করেই পড়ে যান জোন্স। জোন্সকে মাটি থেকে তোলার চেষ্টা করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি। এরপর অ্যাম্বুলেন্সে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জোন্সকে। সেখানে চিকিৎসকরা জোন্সকে মৃত ঘোষণা করেন।

তাই লির প্রতি কৃতজ্ঞতা এবং উপমহাদেশের প্রতি ভালোবাসা জানিয়েছেন জেন, ‘জোন্সের মৃত্যুর পরে অনেকে আমাদের খোঁজ নিচ্ছেন। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞ লির কাছে। জোন্সকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন লি। তার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এছাড়া আমরা উপমহাদেশ থেকে যে ভালোবাসা পেয়েছি, তাতে আমরা আবেগে-আপ্লুত। আমি বলতে চাই, জোন্স উপমহাদেশের ক্রিকেটকে খুব ভালোবাসতেন।’

১৯৮৬ সালে জেনকে বিয়ে করেন জোন্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জোন্সের মৃত্যুতে আবেঘগন বার্তা দিয়েছেন স্ত্রী জেন

আপডেট সময় ০৭:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০