ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে

পেঁয়াজের ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার

বাংলারচিঠিডটকম ডেস্ক : মূল্য যৌক্তিক পর্যায়ে ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার। পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ২০ সেপ্টেম্বর এনবিআর আমদানি শুল্ক প্রত্যাহার করেছে।

অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমূখী। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তাই আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজের জন্য অনুৎপাদনশীল সময় বিবেচনা করে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, চাষীদের পেঁয়াজ উৎপাদনে উৎসাহ প্রদান ও ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সরকার চলতি অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

পেঁয়াজের ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার

আপডেট সময় ০৮:৩৫:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০