ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মাদারগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত মাদারগঞ্জের খরকা বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ২৩ জুলাই জামালপুরে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান এমপি বাবুলের

নকলায় হাজারো মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নকলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের চরঅষ্টধর ইউপির নারায়নখোলা ঘাট থেকে এ নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলার চরঅষ্টধর ইউপি ও চন্দ্রকোনা ইউনিয়নবাসীর যৌথ আয়োজনে এ নৌকা বাইচ প্রতিযোগিতা হাজারো মানুষ উপভোগ করে।

চন্দ্রকোনা ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী বলেন, এ দিন পাশর্^বর্তী জামালপুর, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীরাও অংশ গ্রহণ করে। মোট ৭টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয় দধিয়ারচর এলাকার পঙ্খীরাজ নামের নৌকা ও চরবাছুরআলগী এলাকার টাইগার নামের নৌকার মধ্যে, এতে টাইগার প্রথম হয়, দ্বিতীয় স্থান অর্জন করে পঙ্খীরাজ। দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয় মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা ও হনুমানেরচর এলাকার ঘূর্ণিঝড় নামের নৌকার মধ্যে, এতে মামা-ভাগ্নে প্রথম হয়, দ্বিতীয় স্থান অর্জন করে ঘূর্ণিঝড়। সর্বশেষে চরবাছুরআলগী এলাকার টাইগার ও মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নৌকার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা হয়। এতে চরবাছুরআলগীর টাইগার চ্যাম্পিয়ন হয়। আর রানার্স হয় মাইঙ্কারচর এলাকার মামা-ভাগ্নে নামের নৌকা।

পরে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়া নৌকার বাইচ ও দলনেতার হাতে পুরস্কার তুলে দেন। তাছাড়া এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল নৌকার দলনেতার হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঠাকাটা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ মিল্লাত ও চরঅষ্টধর ইউপির সাবেক চেয়ারম্যান আহসান হাফিজ খান।

অনুষ্ঠানের সঞ্চালক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান সরকার সজল জানান, প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিয়াবুল হক বাদমা, সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, নারায়ণখোলা ও শিকদারপাড়া ঘাটের ইজারাদারসহ এলাকার গণ্যমান্যদের সমন্বয়ে ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা নিরলস শ্রম দেন।

চরঅষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক জিন্নাহ বলেন, এ দিন বিভিন্ন স্তরের সমাজসেবক, পুলিশ বিভাগের সদস্য, ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী, বিভিন্ন বয়সী হাজারো উৎসুক নারী-পুরুষ নদের দুই তীরে দাঁড়িয়ে এবং কাছে থেকে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে ভাড়া করা ছোট-বড় অর্ধশতাধিক ডিঙ্গি নৌকায় চড়ে দর্শকরা নদকে যেন একটি নতুন চিত্রে সাজিয়েছিলেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরঅষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন, এখানে প্রতিবছর নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এটি এলাকার বাৎসরিক আনন্দের প্রাচীন ঐতিহ্য। তাই যুগ যুগ ধরে প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নকলায় হাজারো মানুষের উপস্থিতিতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০