ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

‘ট্রাম্পের চেয়ে পুতিনের ওপর বেশি আস্থা উন্নত বিশ্বের’

বাংলারচিঠিডটকম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বেশি আস্থা ও বিশ্বাস উন্নত বিশ্বের বাসিন্দাদের। বিশ্বের ১৩টি উন্নত দেশের ১৩ হাজার ২০০ বাসিন্দার ওপর পিউ রিসার্চ সেন্টার এ জরিপ চালায়।

১৫ সেপ্টেম্বর প্রকাশিত এই জরিপে ২৩ শতাংশ লোক পুতিনের ওপর তাদের বিশ্বাসের কথা জানায়। এরচেয়ে কিছু কম ১৯ শতাংশ চীনা নেতা শি জিনপিং এবং মাত্র ১৬ শতাংশ ট্রাম্পের প্রতি তাদের বিশ্বাসের কথা প্রকাশ করে।

এদিকে বিশ্বাসের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার প্রতি ৭৬ শতাংশ লোক তাদের বিশ্বাসের কথা জানায়। এরপরেই অবস্থান ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর। তিনি ৬৪ শতাংশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে ৪৮ শতাংশ লোকের সমর্থন পান।

জরিপের ফলাফলে দেখা গেছে, জার্মানী, ইতালি ও অষ্ট্রিয়ার জনগণ সবচেয়ে বেশি বিশ্বাস করেন পুতিনকে।

জরিপ চালানো ১৩টি দেশ হলো: অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান, স্পেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সুইডেন ও যুক্তরাজ্য। গত ১০ জুন থেকে ৩ আগস্ট এ জরিপ কাজ চালানো হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘ট্রাম্পের চেয়ে পুতিনের ওপর বেশি আস্থা উন্নত বিশ্বের’

আপডেট সময় ০৪:৪৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০