ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে মোটরসাইকেল চাপায় ব্যবসায়ীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল চাপায় মফিজ উদ্দিন (৬০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার আরামনগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিজ উদ্দিন পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে মফিজ উদ্দিন আরামনগর বাজার ঝালুপাড়া রোডে ঝুমুর স’মিলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় আরামনগর বাজার থেকে আসা বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। জামালপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে শুনেছি। এখনো কেউ অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে মোটরসাইকেল চাপায় ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ১২:১৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০