ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বকশীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় বাড়ির কাছেই খালের পানিতে গোসল করতে নেমে ফারিয়া জান্নাত নামের সাত বছরের এক শিশুর মৃত্যু এবং গুরুতর অসুস্থ ছয় বছর বয়সের আরেক শিশু ফাতেমাকে বকশীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের স্থানীয় দশানী নদীর শাখা একটি খালের পানিতে এ ঘটনা ঘটে।

শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামের কৃষক ফয়জুর রহমান আকন্দের মেয়ে ফারিয়া জান্নাত ও একই গ্রামের কৃষক মো. ইসরাফিলের মেয়ে ফাতেমা ৪ সেপ্টেম্বর সকালে বাড়ির কাছেই দশানী নদীর শাখা খালের পানিতে গোসল করতে নামে। তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের স্বজনরা বেলা সাড়ে ১১টার দিকে ফারিয়া ও ফাতেমাকে ওই নদীতে ভাসতে দেখেন।

পরে গুরুতর অসুস্থ দুই শিশুকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানকার কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক শারমিন সুলতানা শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ আরেক শিশুকে জামালপুর সদর হাসপাতালে রেফার্ড করা হলেও তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছে স্বজনরা।

বকশীগঞ্জ হাসপাতালের ইউএইচএফপিও চিকিৎসক প্রতাপ কুমার নন্দী এ প্রতিবেদককে জানান, শিশু ফারিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। আরেক শিশু ফাতেমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

বকশীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর

আপডেট সময় ০৫:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০