ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

শর্ত মানায় ডিলাররা নিচ্ছে যমুনার ইউরিয়া

শর্ত মেনে নেওয়ায় ফের সার উত্তোলন শুরু করেছে ডিলাররা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানায় ডিলারদের শর্ত মেনে নেওয়ায় ফের সার উত্তোলন শুরু করেছে ডিলাররা। ২৪ আগস্ট সকাল থেকে বিসিআইসি’র ডিলাররা এ সার উত্তোলন ও সরবরাহ শুরু করেছেন।

কারখানার বিক্রয় বিভাগ সূত্র জানায়, বিসিআইসি’র তালিকাভুক্ত ডিলারদের যমুনার ইউরিয়ার সঙ্গে আমদানিকৃত ৩ মেট্রিক টন সার গ্রহণ বাধ্যতামুলক ছিল। এই তিন মেট্রিক টন আমদানিকৃত সারের বস্তা দীর্ঘদিনের পুরনো, ছেঁড়া-ফাঁটা, জমাটবাঁধা, গলিত ও পঁচা থাকে। এসব সার কৃষক ক্রয় না করায় মোটা অঙ্কের লোকসান গুণতে হয় বলে ডিলারদের অভিযোগ। তাই ডিলাররা দুইদিন সার উত্তোলন করা বন্ধ রেখেছিল।

কারখানার উপ-মহাব্যবস্থাপক মঈনুল হক ও বিক্রয় শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ায়েছুর রহমান ডিলারদের সাথে আলোচনা করে আমদানিকৃত সার ৩ মেট্রিক টন পরিবর্তে ২ মেট্রিক টন ও গুণগতমান ভাল ও জমাট বাঁধা নেই সেই সারগুলো ডিলারদের কাছে সরবরাহ করা হবে এই শর্তে ডিলাররা ২৪ আগস্ট সকাল থেকে সার উত্তোলন ও সরবরাহ শুরু করেন। গত ২৩ আগস্ট পর্যন্ত কারখানায় বাইরে থেকে আমদানিকৃত প্রায় ৪১ হাজার মেট্রিক টন ও যমুনায় উৎপাদিত প্রায় ৮৫ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।

এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুদিপ মজুমদার এ প্রতিবেদককে জানান, আমদানি করা সার নিয়ে বিভিন্ন অভিযোগে ডিলাররা সার উত্তোলন দুইদিন বন্ধ রেখেছিল। তাদের সাথে আলোচনা সাপেক্ষে ২৪ আগস্ট সকাল থেকে ডিলাররা সার উত্তোলন ফের শুরু করেছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

শর্ত মানায় ডিলাররা নিচ্ছে যমুনার ইউরিয়া

আপডেট সময় ০৬:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০