ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে রুটি বানাচ্ছেন ডিসি, যাচ্ছে বন্যার্তদের কাছে

নিজে রুটি তৈরি করে জামালপুর জেলার বন্যা দুর্গতদের সাহায্যার্থে রুটি তৈরি ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বন্যার্তদের সাহায্যার্থে নিজ হাতে আটার রুটি বানালেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এই রুটি পাঠানো হচ্ছে জেলার সাত উপজেলার বন্যাদুর্গত এলাকায়। রুটির সাথে দেওয়া হচ্ছে গুড় ও বাতাসা। ২২ জুলাই দুপুরে জামালপুর সার্কিট হাউজে এই রুটি বানানোর কার্যক্রম শুরু করা হয়েছে।

উদ্বোধনী দিনে রুটি বানানোর কাজে আরো অংশ নেন জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরাও এই রুটি বানানোর কাজে অংশ নিচ্ছেন। জামালপুর সদর থানায় কর্মরত নারী পুলিশ সদস্যরাও এই মানবিক কাজে অংশ নেওয়ার কথাও বলে গেছেন পুলিশ সুপার।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ প্রতিবেদককে বলেন, জেলার সাতটি উপজেলায় বন্যার্ত পরিবারগুলোর অনেকেরই রান্না করে খাওয়ার পরিস্থিতি নেই। তাই উপজেলা প্রশাসন স্থানীয়দের সহযোগিতায় গত কয়েকদিন ধরে উপজেলা পর্যায়ে এমনকি কোথাও কোথাও ইউনিয়ন পর্যায়ে বন্যা দুর্গত এলাকায় রান্না করা সবজি খিচুরি ও রুটি বিতরণ করে আসছে। উপজেলা পর্যায়ে রুটির পর্যাপ্ত চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে আমরা সার্কিট হাউজে রুটি বানানো অব্যাহত রাখবো। বন্যার কারণে এই মানবিক বিপর্যয়ের সময়ে সবার সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে রুটি বানাচ্ছেন ডিসি, যাচ্ছে বন্যার্তদের কাছে

আপডেট সময় ০৯:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০