ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ইসলামপুরে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে মাটি ভরাট কাজের উদ্বোধন

ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ উপলক্ষে মাটি ভরাট কাজের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ উপলক্ষে মাটি ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। ১৯ মে কুলকান্দি জোদ্দার পাড়ায় ভবনের নামে দানকৃত জায়গায় মাটি ভরাট কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সাবেক চেয়ারম্যান জুবাইদুর রহমান দুলাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, জমিদাতা মোজারুল হক মন্ডল, নবাব মন্ডল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ।

এছাড়াও পরিষদের সদস্য, এলাকার সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত দোয়ার মধ্যদিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উল্লেখ যে, প্রায় ২৫ বছর আগে কুলকান্দি ইউনিয়ন পরিষদ ভবনটি সর্বগ্রাসী যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এতে পরিষদ না থাকায় বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

ইসলামপুরে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে মাটি ভরাট কাজের উদ্বোধন

আপডেট সময় ০৫:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০