ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও গাছাপালা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেছে প্রায় শতাধিক বাড়িঘর। গাছপালাসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ১৬ ও ১৭ মে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে পৌর এলাকার মোশাররফগঞ্জ, তেঘুরিয়া, টংগের আগলা, ধর্নাপাড়া ও পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে শতাধিক কাঁচাপাকা বাড়িঘর বিধ্বস্ত হওয়াসহ গাছপালা ও আবাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়।

জানা গেছে, ঝড়ে পৌর শহরের তেঘুরিয়া গ্রামের আবেদ আলী স্ত্রী নাজিভান, আলাউদ্দিনের ছেলে স্বপ্ন মিয়ার ঘরে গাছ পড়ায় বসত ঘরটি দিখন্ডিত হয়ে যায়। এছাড়াও আকবর হোসেনের ছেলে আজিমুদ্দিন শেখ, জঞ্জালু শেখের ছেলে জামিরুল শেখ, হযরত আলী, উত্তর টংগের আগলা গ্রামের মৃত-দুদু শেখের স্ত্রী জবেদা বেওয়া, জস শেখের ছেলে ইদ্রিস আলী, কুদ্দুস শেখের ছেলে মবেদ শেখ, ধর্নাপাড়া গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও উকিল উদ্দিনের ছেলে আহালু শেখের বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়। করিম শেখের ছেলে বাবু শেখের বসতঘরের টিন উড়িয়ে নিয়ে যাওয়ায় তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।

অন্যদিকে বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয় এবং ঘরের মধ্যে অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়। মৃত জলিলের বিধবা স্ত্রী সামচুন্নাহার বেলার ঘরের উপর গাছ পড়ায় ক্ষতিগ্রস্ত হয়।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ইসলামপুরে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর গাছপালা, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় ০৯:২৭:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০