ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বকশীগঞ্জে দশানী নদীর বালু উত্তোলন বন্ধ করলো পুলিশ

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জব্বারগঞ্জ দশানী থেকে ১৭ মে দুপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে পুলিশ সদস্যরা দশানী নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন থেকে মেরুরচর ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে যাওয়া জব্বারগঞ্জ দশানীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা।

১৭ মে দুপুর ২টার দিকে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট তার সঙ্গীয় ফোর্স নিয়ে দশানী নদীতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও দুটি ড্রেজার মেশিন জব্দ করেন।

এছাড়াও আরো দুটি ড্রেজার মেশিন মালিক পুলিশ আসার খবর পেয়ে দ্রুত মেশিন গুলো সড়িয়ে ফেলেন। তবে পুলিশ তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় চেষ্টা করছে। অভিযানের সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক আলমগীর হোসেন ও উপরিদর্শক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, বালু উত্তোলন কারীরা যেই হোক দশানী নদীতে কাউকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ বিষয়ে পুলিশ সব সময় তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বকশীগঞ্জে দশানী নদীর বালু উত্তোলন বন্ধ করলো পুলিশ

আপডেট সময় ০৯:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০