ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নরুন্দিতে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু

নরুন্দিতে ব্রহ্মপুত্র নদের পানিতে নিখোঁজ শিশু সিয়ামের সন্ধানে অংশ নেন ফায়ারসার্ভিসের দুটি ইউনিট। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে সিয়াম নামের দশ বছরের এক মাদরাসা ছাত্র মারা গেছে। ১০ মে দুপুরে পানিতে নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ারসার্ভিসের ডুবুরিরা। শিশুটি নরুন্দি বেপারিপাড়া গ্রামের নরসুন্দর জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল শিশুটি।

গ্রামবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নরুন্দি বেপারিপাড়া এলাকার নরসুন্দর জাহাঙ্গীর আলমের ছেলে সিয়াম প্রতিবেশী কয়েজন শিশুর সাথে ১০ মে দুপুরে বাড়ির কাছেই ব্রহ্মপুত্র নদের নরুন্দি ফেরিঘাটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সিয়াম পানিতে ডুবে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

বিকেল পৌনে ৪টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা ও জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কয়েকজন ডুবুরিসহ আটজনের একটি উদ্ধারদল শিশুটিকে উদ্ধারে নামেন। অনুসন্ধানের একপর্যায়ে ইফতারের কিছুক্ষণ আগে ঘটনাস্থলের কাছেই শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন তারা। এ সময় শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

জামালপুর ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আফসার উদ্দিন এ প্রতিবেদককে জানান, প্রায় আড়াই ঘন্টা অনুসন্ধানের পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নরুন্দি ফেরিঘাটের কাছ থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য মো. সোহেল রানার উপস্থিতিতে শিশুটির মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

নরুন্দিতে ব্রহ্মপুত্র নদে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:১৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০