ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

অসহায়দের হাতে ত্রাণ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মে রাতে পৌর শহরের বেপারী পাড়া গ্রামে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

উপজেলা প্রশাসন আয়োজনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৪০০ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল, এক কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা লিটার তেল ও আধা কেজি লবণ দেওয়া হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের য্গ্মুসম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল বলেন, এই দুর্যোগ মুহূর্তে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যাতে কেউ ক্ষুদার যন্ত্রনায় না থাকে। এই মহামারীতে সকলের সহযোগিতা কামনা করছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০২:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০