ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে কর্মহীন দর্জি ও অসহায় পরিবার পেল ত্রাণসামগ্রী

ইসলামপুরে কর্মহীন দর্জি ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল ও অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ইসলামপুর বাজারের দর্জি ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল উপজেলা পরিষদ চত্বরে ও ইসলামপুর বাজারে দর্জি ও অসহায় কর্মহীনদের মাঝে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল এই ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ২৫০টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল এবং উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আধা কেজি ডাল, এক কেজি আলু, আধা লিটার তেল, আধা কেজি লবণ ও একটা সাবান দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল বলেন, এই দুর্যোগের সময়ে আমরা কর্মহীন ও অসহায় পরিবারদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যাতে কেউ ক্ষুধার যন্ত্রণায় না থাকেন। এই মহামারী মোকাবেলায় সকলের সহযোগিতায় কামনা করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে কর্মহীন দর্জি ও অসহায় পরিবার পেল ত্রাণসামগ্রী

আপডেট সময় ১০:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০