ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ২

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত ও গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। ২৪ এপ্রিল বিকেলে উপজেলার বেলাগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চর উত্তর বরুল গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পার্শ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল গ্রামের ১০০ একর খাস জমি দখল করতে যান। এসময় ওই গ্রামের সুজন, মিন্টু মেম্বার ও তাদের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠির আঘাতে বেলাল হোসেন (৩০) নামে একজন নিহত হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের জামাল খন্দকারের ছেলে জালাল খন্দকার (৩০) গুলিবিদ্ধ এবং লাঠির আঘাতে বরুল গ্রামের আব্দুস সামাদের ছেলে এরশাদ হোসেন লাঠির আঘাতে গুরুতর আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ২

আপডেট সময় ০৪:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০