ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর নাম হাজেরা খাতুন। ১৮ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন যাবত তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গৃহবধূর বাড়ি জেলা শহরের নতুন বাসটার্মিনালে। তিনি ওই এলাকার মরহুম প্রফেসর আমিনুল ইসলামের স্ত্রী।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, করোনা উপসর্গ রয়েছে সন্দেহে দুপুরে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং মরদেহ সৎকারের জন্য ইসলামি ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গৃহবধূর স্বজনরা জানায়, হাজেরা খাতুন গত চারদিন যাবত জ্বর, সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে নিয়মিত ওষুধও সেবন করেন। ওই অবস্থায় ১৮ এপ্রিল সকালে তার মৃত্যু হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

শেরপুরে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৬:৩৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০