ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

বকশীগঞ্জে ত্রাণ বিতরণের অনিয়ম তদন্তে কমিটি গঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এলবাট মিয়ার বিরুদ্ধে ত্রাণ বিতরণের অনিয়মের অভিযোগ উঠেছে।

এ নিয়ে ১৪ এপ্রিল দেশের প্রথম সারির কয়েকটি জাতীয় দৈনিকে ও অনলাইনে ত্রাণ বিতরণের অনিয়মের বিষয়টি প্রকাশিত হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। গরিবের ত্রাণের চাল গায়েব করার ঘটনায় উপজেলা প্রশাসন থেকে দুই বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন চিকিৎসক শিহাব উদ্দিনকে আহ্বায়ক ও উপজেলা নির্বাচন কমকতা মোহাম্মদ আশিকুর রহমান সরকারকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটি গঠনের পর ১৪ এপ্রিল দুপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর আনীত অভিযোগ নিয়ে ত্রাণবঞ্চিতদের সাথে কথা বলেন তদন্ত দল। ত্রাণ বঞ্চিতরা তাদের অভিযোগ পুনরায় তদন্ত কমিটির কাছে উপস্থাপন করেন।

তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কমিটির নিকট দাবি করেন।

ভূয়া তালিকা তৈরি করে গরিবের ত্রাণের চাল গায়েব করা নিয়ে তদন্ত কমিটির আহ্বায়ক চিকিৎসক শিহাব উদ্দিন জানান, বিষয়টি নিয়ে সরেজমিনে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, বকশীগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলবাট মিয়া করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১১ এপ্রিল ঝালরচরে নিজ বাড়িতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের তালিকায় নাম থাকা সত্ত্বেও ঝালরচর পশ্চিমপাড়া গ্রামের ২৪ জনকে ত্রাণ না দিয়ে উল্টো তাদের সাথে দুর্ব্যবহার করেন চেয়ারম্যান।

১৩ এপ্রিল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ত্রাণ বঞ্চিতরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

বকশীগঞ্জে ত্রাণ বিতরণের অনিয়ম তদন্তে কমিটি গঠিত

আপডেট সময় ০৬:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০