ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে করোনার কারণে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রশাসনের কড়াকড়ির কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।

উপজেলা প্রশাসন ও বকশীগঞ্জ থানার পক্ষ থেকে প্রতিদিনই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের বাজারগুলোতেও পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলার সর্ববৃহৎ হাট বসে বকশীগঞ্জ ইউনিয়নের সূর্যনগর নঈম মিয়ার বাজারে। এই বাজারে সাপ্তাহিক হাট বসে প্রতি শনিবার ও মঙ্গলবারে।

দেশে করোনা পরিস্থিতির কারণে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে জনসমাগম এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের নির্দেশে নঈম মিয়ার বাজারের হাট বন্ধ ঘোষণা করেছে বাজারের ইজারাদার রিপন মিয়া।

৩০ মার্চ দিনব্যাপী বিভিন্ন এলাকায় হাট বন্ধের বিষয়টি মাইকিং এর মাধমে ব্যাপক প্রচার করা হয়।

ফলে ৩১ মার্চ নঈম মিয়ার বাজারের সাপ্তাহিক হাট বন্ধ ছিল। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাজারের নিত্যপণ্যের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং সাপ্তাহিক হাট বসা বন্ধ থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে করোনার কারণে সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৯:৫৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০