ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

করোনা সচেতনতায় আইনজীবী ফোরামের প্রচারপত্র বিলি

করোনা সচেতনতায় আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি করেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট। ১৯ মার্চ দুপুরে জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ মানুষের মাঝে এ করোনা সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রচারপত্র বিলির উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রচারপত্র বিলির কাজে আইনজীবী ফোরাম নেতা আইনজীবী মনজুর কাদের বাবুল খান, আইনজীবী দিদারুল ইসলাম, আইনজীবী শামীম, আইনজীবী আব্দুল হাই, আইনজীবী নজরুল ইসলাম মোহন, আইনজীবী সুলতান মাহমুদ, আইনজীবী ডেইজি, আইনজীবী হান্নান, আইনজীবী রাজুসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিটের সকল নেতৃবৃন্দ অংশ নেয়।

এ সময় তারা বলেন, করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা ও অন্যকে সচেতনতাকরণে জনবহুল স্থানে বা গণপরিবহনে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। রান্নার আগে খাবার ভালো করে ধুয়ে নিতে এবং সেদ্ধ করতে হবে। সর্দি, কাশি, জ্বর অথবা নিউমোনিয়া সন্দেহ হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন, খাবার গ্রহণের আগে হাত ভালো করে ধুয়ে নেওয়ার আহ্বান জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

করোনা সচেতনতায় আইনজীবী ফোরামের প্রচারপত্র বিলি

আপডেট সময় ০৯:৩৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০