ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

র‌্যাবের অভিযানে তক্ষকসহ দুই বন্যপ্রাণী পাচারকারী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে উদ্ধার তক্ষক ও গ্রেপ্তার দুই বন্যপ্রাণী পাচারকারী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের শ্রীপুর কুমারিয়া পূর্বপাড়া থেকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ দুজন বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। ১৫ মার্চ বিকেলে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-১৪ জামালপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানির অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল ১৫ মার্চ বিকেলে বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্যদের ধরতে জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর কুমারিয়া পূর্বপাড়া গ্রামে অভিযান চালান। বিকেল সাড়ে ৪টার দিকে ওই গ্রাম থেকে খাঁচায় রাখা একটি বিরল প্রজাতির তক্ষকসহ মো. জাহাঙ্গীর আলম জুয়েল ও মনোরঞ্জন বুলবুল নামের বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর ওই গ্রামের মৃত বাহাজ উদ্দিনের ছেলে এবং মনোরঞ্জন একই গ্রামের রহিচন্দ্র বর্মণের ছেলে।

তাদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনের (সংশোধিত-২০০০) ২৬(১ক) (চ) ধারাসহ ২০১২ সালের বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৬(১)/৩৪(খ) ধারায় জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সাথে উদ্ধার করা তক্ষক ও গ্রেপ্তার দুই আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠানো হয় এবং পুলিশ বনে অবমুক্ত করার জন্য বন্যপ্রাণী তক্ষকটিকে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তক্ষকসহ দুজন বন্যপ্রাণী পাচারকারীকের আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

র‌্যাবের অভিযানে তক্ষকসহ দুই বন্যপ্রাণী পাচারকারী গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০