ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

বাংলারচিঠিডটকম ডেস্ক :

বাংলাদেশের নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল ৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করেছেন। দলটি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪ এ অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নিবে।

প্রতিনিধি দলে রয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান এমপি, প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ্রে জন অ্যালার্ডিস, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতসহ ১০টি দেশ অংশ নেবে।

বাংলাদেশ দ্বিতীয় বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করছে। এর আগে ২০১৪ সালে এই টুর্নামেন্টের আয়োজক ছিল বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

আপডেট সময় ০৬:৩৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪