ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

যমুনা সারকারখানা এলাকায় করোনা সচেতনতায় প্রচারপত্র বিলি

করোনার সতর্কতামূলক প্রচারপত্র বিলি করেন যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক মঈনুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা সার কারখানা এলাকায় প্রচারপত্র বিলি করেছেন কারখানা কর্তৃপক্ষ। ১৪ মার্চ সকালে এই প্রচারণা চালানো হয়।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মঈনুল হক ১৪ মার্চ সকালে স্থানীয় পরিবহন শ্রমিক, কারখানার গেটপাড় এলাকার বিভিন্ন জনবহুল এলাকা ও যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের সকল শ্রেণিকক্ষের ছাত্র-ছাত্রীদের মাঝে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

এ সময় যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মাহমুদুল হাসান ফারুকী, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো হয়নি। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

যমুনা সারকারখানা এলাকায় করোনা সচেতনতায় প্রচারপত্র বিলি

আপডেট সময় ০৬:৪৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০