ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নিবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

ভোটার দিবস উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের একজন নাগরিক ভোটার হয়েই তাকে ভোট প্রদান করতে হবে। সকল নির্বাচনে ভোটারদের উৎসাহ দিয়ে ভোট কেন্দ্রে পাঠাতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

আপডেট সময় ০৭:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০