ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত

বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজারে ৪ দোকানে ডাকাতি

দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় জব্বারগঞ্জ বাজারের পাহারাদারকে হাত পা বেঁধে লুট করা হয়েছে চারটি দোকানের মালামাল ও নগদ টাকা ও স্বর্ণালঙ্কার। ঘটনাটি ঘটেছে ২৫ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে।

জব্বারগঞ্জ বাজারের পাহারাদার জহির উদ্দিন জানান, আনুমানিক ভোর রাত ৪টার দিকে অটোরিকশায় করে ৭-৮ জন দুর্বৃত্ত বাজারে আসে এবং কোন কিছু বোঝার আগেই তার হাত পা বেঁধে ফেলে একই সঙ্গে ইউসুফের সারের দোকান পাহারা দেওয়া তার ভাতিজা রিপন মিয়া নামে আরো একজনকে হাত পা বেঁধে ফেলে ডাকাত দল। হাত পা বাঁধার পর চিৎকার না করতে তাদেরকে ভয় দেখান ডাকাত দল।

পরে ডাকাত দল ইউসুফ আলীর সারের দোকান, সোনা মিয়ার মোবাইল ও বিকাশের দোকান, মিন্টু চন্দ্র বর্মনের কাকন জুয়েলার্সে, নূরনবীর কাপড়ের দোকানের মালামাল, থান কাপড়, মোবাইল, মোবাইলের যন্ত্রাংশসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

ডাকাত দল চলে যাওয়ার পর পাহারাদারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ও রিপনকে উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে চারটি দোকানে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী ও থানার উপপরিদর্শক আবু শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এঘটনায় বাজারের ব্যবসায়ীরা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী

বকশীগঞ্জের জব্বারগঞ্জ বাজারে ৪ দোকানে ডাকাতি

আপডেট সময় ০৭:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০