ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

দেওয়ানগঞ্জে ৯৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের তল্লাশি চকিতে গ্রেপ্তার মাদক কারবারি মো. আলমগীর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন থেকে ১৮ ফেব্রুয়ারি বিকালে ৯৫০টি ইয়াবা বড়িসহ মো. আলমগীর হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী মো. রমেল মিয়ার মুদির দোকানের সামনে রাস্তায় তল্লাশি চকি বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. আলমগীর হোসেন দিনাজপুর জেলার চিবিরবন্দর উপজেলার চম্পাতলী মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

জানা গেছে, তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ১৮ ফেব্রুয়ারি দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী মো. রমেল মিয়ার মুদির দোকানের সামনে রাস্তায় তল্লাশি চকি বসায়। তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা যানবাহন তল্লাশি চালায়। এক পর্যায়ে বিকালে রৌমারী থেকে আসা বকশীগঞ্জ গামী একটি সিএনজি তল্লাশি করে যাত্রীবেশে থাকা মাদক কারবারি মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৯৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফরহাদ আলী বাংলারচিঠিডটকমকে বলেন, আলমগীর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ১৯ ফেব্রুয়ারি জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

দেওয়ানগঞ্জে ৯৫০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০