ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রশিক্ষণে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজনে শিশু অধিকার বিষয়ে শিশু সুরক্ষা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি সকালে শহরের দক্ষিণ মুকুন্দবাড়িস্থ পারি আইসিডিপি কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পারি আইসিডিপি প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক সুকুমার ঘাগ্রার সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনসংগঠন দুর্লভ সোসাইটির চেয়ারম্যান জালাল উদ্দিন, দুর্জয় সোসাইটির চেয়ারম্যান রাজিয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। বাল্যবিয়ে হলে শিশুরা নানা বৈষম্যের শিকার হয়। এ অবস্থা থেকে মুক্তি দিতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, বিয়ে নিবন্ধনে নোটারি পাবলিক (ঘোষণা) বিষয়টি আইনসিদ্ধ নয়। তাই সমাজের সকলে মিলে বাল্যবিয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণে শিশুদের সর্বাত্বক স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়।

২৫ জন মাঠ পর্যায়ের নেতৃবৃন্দকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও মাঠ পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধে ও শিশু অধিকার বিষয়ে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পারি আইসিডিপি প্রকল্পের মাঠ ব্যবস্থাপক রাজু আহমেদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০