ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার মো. সুজন মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

আসন্ন এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে প্রতারণার অভিযোগে মো. সুজন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৩০ জানুয়ারি দুপুরে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি চালকলের সামনে থেকে এসএসসির ভুয়া প্রশ্নপত্র প্রতারকচক্রের সদস্য সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। সুজন গোপীনাথপুর গ্রামের কালু মিয়ার ছেলে। তার কাছ থেকে আসন্ন ২০২০ সালের এসএসসির বিভিন্ন বিষয়ের অনলাইন মেসেঞ্জারে ভুয়া প্রশ্নপত্র ও একটি মুঠোফোন সেট উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, সুজন মিয়ার বিরুদ্ধে এসএসসির ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অপরাধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এক যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০