ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ইসলামপুরে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টনের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামান আব্দুন নাছের বাবুল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলায় ২৭ জানুয়ারি রাতে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করে। ১১ জানুয়ারি উপজেলা অফিসার্স ক্লাব মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়।

২৭ জানুয়ারি রাতে টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামান আব্দুন নাছের বাবুল। তিনি বলেন, শরীর সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। যারা শুধু পড়াশোনাই করেন, তাদের মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসে। এ জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আবদুন নাছের চৌধুরী চার্লেস, যুগ্মসাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মাকছুদুর রহমান আনছারী, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল মালেক, ইফতেখার আলম বাবুল, খোরশেদ আলম প্রমুখ।

কোয়াটার ফাইনালে সোবাহান দল বনাম বাপ্পি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে বাপ্পি দল বিজয়ী হয়ে সেমি ফাইনালে চলে যায়। এ সময় হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

আপলোডকারীর তথ্য

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ইসলামপুরে বঙ্গবন্ধু স্মৃতি ব্যাডমিন্টনের কোয়াটার ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০