ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : শিক্ষামন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক: শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশের প্রতিটি জেলায় অন্তত: একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪৬টি পাবলিক ও ৯৪টি বেসসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

২৭ জানুয়ারি জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এই তথ্য জানান।

দীপু মনি আরো বলেন, ২০১২ সালে ফেনি ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে ফেনিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে সরকার বিবেচনা করতে পারে। তবে কোন সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা সরকারের আপাতত নেই।

সরকারি দলের সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মৌলভীবাজার জেলায় একটি পাবলিক বিশ্বাবিদ্যালয় করার পরিকল্পনা সরকারের রয়েছে।

জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের অপর এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, মাধ্যমিক স্তরের নবম-দশম শ্রেণিতে গ্রুপ বা বিভাগ না রাখার চিন্তা-ভাবণা চলছে। একাদশ শ্রেণি থেকে গ্রুপ বা বিভাগ করে লেখাপড়া করার সুযোগ থাকবে। খুব শিগগিরই শিক্ষা আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর তা সংসদে উত্থাপন করা সম্ভব হবে বলে মন্ত্রী সংসদকে জানান।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০