ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ জানুয়ারি রাত ৮টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের দক্ষিণ সারামারা গ্রাম থেকে শরীফা আক্তার আশা (১৭) নামে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

শরীফা আক্তার আশার গোপালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। সে বগারচর ইউনিয়নের বগারচর গ্রামের শহীদ মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সারমারা গ্রামের সোরহাব মাস্টারের বাড়িতে মায়ের সাথে বাসা ভাড়া নিয়ে থাকত শরীফা আক্তার আশা। ১২ জানুয়ারি সন্ধ্যায় ওই বাসায় আশার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় তার মা বাড়িতে ছিলেন না।

বকশীগঞ্জ থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে।

ভাড়া বাসায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

যে ঘরে ঝুলন্ত লাশ পাওয়া যায় সে ঘরের টেবিলে কিছু কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই ছাত্রীর সাথে কারো প্রেম ঘটিত বিষয় নিয়ে সে আত্মহত্যা করতে পারে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলারচিঠিডটকমকে বলেন, ১২ জানুয়ারি রাতে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার রহস্য উদঘাটনের জন্য দক্ষিণ সারমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সরকার মিয়া (২৫) ও একই গ্রামের মোফাজ্জল হকের ছেলে শিফাত মিয়াকে (২৩) থানায় এনে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:২৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০