ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

জামালপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘সুস্থ দেহে, সুস্থ মন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৭ জানুয়ারি জামালপুর জিলা স্কুল মাঠে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জামালপুর জেলা শাখা এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকিরের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

প্রতিযোগিতায় ব্যাডমিন্টন, হকি, ক্রিকেট, ভলিবল, দড়িলাফসহ বিভিন্ন খেলায় বালক ও বালিকারা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এ ছাড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মুস্তারী ইভা, জামালপুর অ্যাথলেটিকস উপ-কমিটির আহ্বায়ক ও মুন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র পাল রানাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা অ্যাথলেটিকস উপ-কমিটির আহ্বায়ক সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

জামালপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০