ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মধ্যে একশ’ জন উদ্যোক্তা তৈরি করা হবে : আইসিটি প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট হতে সহায়তা প্রদানের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মধ্যে একশ’ জন উদ্যোক্তা তৈরি করা হবে । এছাড়া আইডিয়া প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের মধ্যে এক হাজার স্টাটআপ তৈরি করা হবে। স্টাটআপগণ একদিকে কর্মসংস্থান সৃষ্টি করবে অন্যদিকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

১৭ ডিসেম্বর রাজধানীর ওয়েস্টিন হোটেলে ইউএনডিপি ও সিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “ন্যাশনাল ডায়লগ অন পস্টার দা স্টার্টআপ ইকোসিস্টেম ইন বাংলাদেশ” শীর্ষক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি ফাউন্ডেশনের বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি রাজা শেখেরণ ও তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের ইনভেস্টমেন্ট এডভাইজার টিনা জেবিন।

প্রতিমন্ত্রী বলেন, আইসিটি বিভাগের অধীন বিভিন্ন জেলায় ২৮ টি হাইটেক পার্ক স্থাপন করা হচ্ছে। উদ্যোক্তাগণকে পার্ক সমূহে ওয়র্কিং স্পেইস, মেন্টরিং, কোচিং ও গবেষণাসহ নিজেদের উদ্ভাবনকে সঠিকভাবে কাজে লাগাতে সার্বিক সহায়তা করা হবে। এর ফলে উদ্যোক্তাদেরকে চাকরির জন্য কোথাও যেতে হবে না নিজের চাকরির ক্ষেত্র নিজেরাই তৈরি করবে। উদ্যোক্তাগণ সফল হলে দেশীয় পণ্যের বিকাশ ঘটবে এবং বিদেশি পণ্যের আগ্রাসন থেকে দেশ রক্ষা পাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার আইডিয়া প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের নন রিফান্ডেবল সীডমানি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করছে এবং গ্রোথ স্টেজে এক কোটি থেকে দশ কোটি টাকা পর্যন্ত প্রদান করছে। আইসিটি প্রতিমন্ত্রী এই সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। পরে তিনি বিজয়ী উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মধ্যে একশ’ জন উদ্যোক্তা তৈরি করা হবে : আইসিটি প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯