ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

চক্রান্ত করে শেখ হাসিনার অগ্রগতি ব্যাহত করা যাবে না : নাসিম

মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম

বাংলারচিঠিডটকম ডেস্ক: আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। চক্রান্ত করে এ অগ্রগতি ব্যাহত করা যাবে না। তিনি বলেন, ষড়যন্ত্র করে বর্তমান সরকারের উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি আদালতে নৈরাজ্য সৃষ্টি করে প্রমাণ করেছে তারা দেশের আইন-আদালত মানে না।

মোহাম্মদ নাসিম ১৫ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে কেন্দ্রকরে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার সাফল্য আজ বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছে।

এ সময় আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান, আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আইনজীবী কামরুল ইসলাম, মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, উত্তরের সভাপতি বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

চক্রান্ত করে শেখ হাসিনার অগ্রগতি ব্যাহত করা যাবে না : নাসিম

আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯