ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসলামপুরে ট্রাক্টরের মাটিচাপায় এক শিশুর মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহিন্দ্র ট্রাক্টরের মাটিচাপায় হৃদয় মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ ডিসেম্বর বিকেলে উপজেলার পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় বাহাদুরপুর গ্রামের কৃষক খোরশেদ আলীর ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের ট্রাক্টরচালক কলম উদ্দিন তার ট্রাক্টরে করে মাটি এনে বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার বসতবাড়ি ভরাট করছিলেন। ৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ট্রাক্টর থেকে মাটি ফেলার সময় শিশু হৃদয় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ইসলামপুরের পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ প্রসঙ্গে বাংলারচিঠিডটকমকে বলেন, বাহাদুরপুর গ্রামে ট্রাক্টরের মাটিচাপায় হৃদয় নামের এক শিশু মারা গেছে বলে শুনেছি। শিশুটির পরিবার এখনো থানায় কোনো অভিযোগ করেনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ট্রাক্টরের মাটিচাপায় এক শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:২১:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯