ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে নির্মাণাধীন ফুয়ারার জলাধারে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু

শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে নির্মাণাধীন এই জলাধারে পড়েই মারা যায় শিশু আরাফাত। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্পের লেকের ফুয়ারার জলাধারের পানিতে ডুবে তিন শিশুর মধ্যে আরাফাত হোসেন সীমান্ত নামের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বাকি দুই শিশু নূর নবী ও বাঁধন বেঁচে গেছে। ৬ ডিসেম্বর সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর শহরের কাছারিপাড়ার মুসলিমাবাদ এলাকার তিন শিশু আরাফাত হোসেন সীমান্ত (১৩), নূর নবী (১২) ও বাঁধন (১০) ৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর শহরের বোসপাড়ায় নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্পের ভেতরে খেলতে যায়। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাই হয়। খেলার একপর্যায়ে তারা তিনজন প্রকল্পের লেকের ফুয়ারার জলাধারে পড়ে যায়। তাদের মধ্যে আরাফাত হোসেন সীমান্ত পানিতে তলিয়ে যায়। তারা কেউই সাঁতার জানতো না।

এ সময় নূর নবী ও বাঁধনের চিৎকারে প্রকল্পের শ্রমিকরা তিনজনকেই সেখান থেকে উদ্ধার করে। তাদের মধ্যে আরাফাতকে মুমূর্ষু অবস্থায় জামালপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আরাফাত জামালপুর সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং মুসলিমাবাদ এলাকার ব্যবসায়ী মো. ফারুকের ছেলে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী মো. জিল্লুর রহমান বাংলারচিঠিডটকম বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে প্রকল্পের নির্মাণাধীন লেকের ফুয়ারার জলাধারে তিনটি শিশু পড়ে যায়। তখন আমাদের প্রকল্পের শ্রমিকরা তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। পরে শুনেছি যে ওই শিশুদের মধ্যে একজন মারা গেছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে নির্মাণাধীন ফুয়ারার জলাধারে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৯:৪৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯