ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির হার সর্বোচ্চ দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেন : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী

এসএ গেমসে টানা দ্বিতীয় বড় জয় বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক : সাউথ এশিয়ান (এসএ) গেমসে টানা দ্বিতীয় বড় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। টুর্নামেন্টে টি-২০ ক্রিকেটের ফরম্যাটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিলো মালদ্বীপকে। ৬ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভূটানকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ৭৯ বল বাকী রেখেই জয় নিশ্চিত করে নাজমুল হোসেন শান্তর দল।

নেপালের কীর্তিপুরে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ভূটান। ব্যাট হাতে নেমেই বাংলাদেশ বোলারদের বিপক্ষে ধুঁকতে থাকে ভূটানের ব্যাটসম্যানরা। তাই সর্তকতার সাথে খেলতে থাকে ভূটানের দুই ওপেনার।

উদ্বোধনী জুটিতে প্রথম ৪৮ বলে মাত্র ২৩ রান করেন ভূটানের দুই ওপেনার। প্রতিপক্ষের প্রথম উইকেটের পতন ঘটান বাংলাদেশের স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি।

ভূটানের পরের দিকের ব্যাটসম্যানরাও বাংলাদেশের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রানের বেশি করতে পারেনি ভূটান। দলের পক্ষে সর্বোচ্চ ১৫ রান করেন তেনজিন ওয়াংচুক জুনিয়র । এছাড়া ভূটানের আরও তিন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করেন। বাংলাদেশের মানিক খান ২টি, মেহেদি হাসান রানা-তানভীর ইসলাম-আফ্রিদি-সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য মাত্র ৭০ রানের লক্ষ্য ৪১ বল মোকাবেলা করেই স্পর্শ করে ফেলেন বাংলাদেশের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও সৌম্য সরকার। মারমুখী মেজাজে খেলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সৌম্য। মাত্র ২৮ বল খেলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

১টি ছক্কায় ১৩ বলে অপরাজিত ১৬ রান করেন নাইম। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সৌম্য।

৭ ডিসেম্বর স্বাগতিকদের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

এসএ গেমসে টানা দ্বিতীয় বড় জয় বাংলাদেশের

আপডেট সময় ০৮:২৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯