ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নবী আজাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর নবী আজাদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও এলাকার জনসাধারণকে অযথা হয়রানির অভিযোগে মানববন্ধন করা হয়েছে। ২৭ নভেম্বর বিকালে উপজেলার পাইকুড়া বাজারের সড়কে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার প্রায় পাঁচশতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ও জমিদাতা আজিজুর রহমান, ইউপি সদস্য আসাদ মিয়া, আওয়ামী লীগ নেতা হাছেন আলী, ব্যবসায়ী রোস্তম আলী, এলাকাবাসীর পক্ষে হুমায়ুন কবির প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, উৎশৃঙ্খলতা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তার অপসারণ দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান শিক্ষক নূর নবী আজাদ বলেন, ওইসব অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। একটি মহল তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ এবং বিদ্যালয়ের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্যে ষড়যন্ত্রমূলকভাবে এসব অভিযোগ করছে।

এ সময় তিনি উল্টো অভিযোগ করে বলেন, কতিপয় এলাকাবাসী ও স্থানীয় যুবক বিদ্যালয়ে মাঠে খেলাধুলার নামে জুয়ার আয়োজন, বিদ্যালয় মাঠে অবৈধভাবে ঘর তুলে বিদ্যালয়ে জমি দখলের পায়তারা করছে। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আকারে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৬:১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯