ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন দায়সারাভাবে মাদারগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালনের অভিযোগ

জামালপুর বিজিবি ধরেছে গাঁজাসহ মাদক কারবারি

বিজিবির অভিযানে ধরা মাদক কারবারি বিরবল দাস। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে ধরেছে বিজিবি। ১০ নভেম্বর গভীর রাতে কুড়িগ্রামের রাজিবপুরে সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বিজিবি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপির নায়েব সুবেদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহলদল ১০ নভেম্বর রাত পৌনে একটার দিকে অভিযানে নামে। তারা স্থানীয় সীমান্ত পিলার ১০৭৫/৪-এস হতে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়ালডাঙ্গা এলাকা থেকে এক কেজি ভারতীয় গাঁজাসহ বিরবল দাস (৫৩) নামের এক মাদক কারবারিকে ধরেন। জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য সাড়ে তিন হাজার টাকা।

আটক বিরবল দাস রাজিবপুর উপজেলার মরিচাকান্দি জালছিড়ামোড় এলাকার মৃত নন্দ কুমার দাসের ছেলে। তার বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুর বিজিবি ধরেছে গাঁজাসহ মাদক কারবারি

আপডেট সময় ০৬:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯