ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সাবেক শ্যালিকার আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গোপনে সাবেক শ্যালিকার আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযাগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে মিজানুর রহমান (৩৩) নামে ওই যুবককে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের টেংরামারী গ্রামের বদরুজ্জামানের ছেলে মিজানুর রহমানের সঙ্গে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া গ্রামের এক তরুণীর (২০) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাদের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণী জানতে পারেন মিজানুর রহমানের আরও একটি স্ত্রী আছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কলহ তৈরি হয়। শেষ পর্যন্ত মিজানুর রহমান ওই তরুণীকে তালাক দেন।

শুধু তাই নয় মিজানুর রহমান ক্ষিপ্ত হয়ে গত ১২ অক্টোবর ওই তরুণীর ছোট বোন কলেজ পড়ুয়া সাবেক শ্যালিকার আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে সম্মানহানী করেন। বিষয়টি জানাজানি হলে ওই তরুণীর মা ৬ নভেম্বর বকশীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ রাতেই পৌর এলাকার পুরাতন গরুহাটি এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, গ্রেপ্তার মিজানুর রহমানকে ৭ নভেম্বর সকালে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সাবেক শ্যালিকার আপত্তিকর ছবি ফেসবুকে, যুবক গ্রেপ্তার!

আপডেট সময় ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯