ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু জামালপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

জামালপুর জেলা তাঁতী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী আজম খান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতীয়তাবাদী তাঁতী দল জামালপুর জেলা শাখার উদ্যোগে ৭ অক্টোবর সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তাঁতী দলের আহ্বায়ক আনিসুর রহমান লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আইনজীবী আহমেদ আজম খান।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আজকে দেশ গভীর সংকটে নিমজ্জিত। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় ১৮ মাস কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন। ৭৫ বছরের বয়স্ক একজন অসুস্থ নারী।

আহমেদ আজম খান আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের দলগুলো পুনর্গঠন প্রক্রিয়ার মাধ্যমে আধুনিকভাবে দল গঠন করা হচ্ছে। একটি শক্তিশালী দল গঠন করে এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাজীব ও অধ্যাপক আমিনুল ইসলাম, তাঁতী দলের সদস্য সচিব মাসুদুর রহমান প্রমুখ। মতিবিনিময় সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

জামালপুর জেলা তাঁতী দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯