আওয়ামী সন্ত্রাসীদের বর্বর লগি-বৈঠার হামলায় ২০০৬ সালের রক্তাক্ত ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর, বুধবার বিকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা নুরুল আমীন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা জাকারিয়া মোহাম্মদ আব্দুল বাতেন, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নূরে আলম সিদ্দিকী, ছাত্র শিবিরের জেলা সভাপতি মাশহারুল ইসলাম মিল্লাত প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, শহিদদের রক্ত কখনো বৃথা যায় না। আওয়ামী লীগ ভেবেছিল জামায়াতের রক্ত ঝরিয়ে তারা ইসলামী আন্দোলনকে থামিয়ে দিবে কিন্তু জামায়াত আগের চেয়ে আরো বহুগুনে শক্তিশালী হয়েছে। ইসলামের শত্রুরাই পরাভূত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে। এর পরিনতিও ভাল হবে না। জনগণ ঠিকই আপনাদের ক্ষমতার মসনদ থেকে টেনে নামাবে।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 


















