ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

কোনো ভিক্ষুককে ভিক্ষা দিবেন না : ডিসি আনার কলি

বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেছেন, বাংলাদেশ ভিক্ষুকের দেশ না, এদেশ একটি উন্নত দেশ। বাংলাদেশ বর্তমানে বিশে^র বুকে মাথা উচু করে দাড়িয়েছে। তাই কোন ভিক্ষুককে আর ভিক্ষা দিবেন না। ভিক্ষার পেশা সম্মানের না। আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে ভিক্ষুকরা আর ভিক্ষা করতে পারবে না। ভিক্ষুককে পুনর্বাসন করতে জেলা প্রশাসন সব সময় প্রস্তুত।

৩০ সেপ্টেম্বর সকালে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে নকলার নকলা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা ও ভিক্ষুক পুনর্বাসন এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিয়ে বিষয়ক সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নকলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় নকলা ইউনিয়নের ৩৬ জন ভিক্ষুককে সহায়তা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

কোনো ভিক্ষুককে ভিক্ষা দিবেন না : ডিসি আনার কলি

আপডেট সময় ০৬:২৬:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯