ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জের ৫০০ পরিবার পেল ব্র্যাকের ত্রাণ

ব্র্যাকের ত্রাণ বিতরণ করেন যুগ্মসচিব এ টি এম সাইফুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বন্যা পরবর্তী সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাকের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ টি এম সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। ২৪ সেপ্টেম্বর সকালে ব্র্যাকের দেওয়ানগঞ্জ কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং হাইজিন প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি হাইজিন প্যাকেটে ছিল একটি ঢাকনাসহ বালতি, স্যাভলন বোতল একটি, হুইল পাউডার এক কেজি, হুইল সাবান তিনটি, লাইফবয় সাবান দুটি, ভিমবার দুটি এবং ও ১০টি করে খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণের সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী, দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হাসান, ব্র্যাক প্রধান কার্যালয়ের ব্র্যাক হিউমেরিটিয়ান কর্মসূচির কর্মকর্তা বায়জিদ বোস্তামী, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ব্র্যাকের দেওয়ানগঞ্জ এলাকা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক মো. ফারুক হোসেন, শাখা ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলামসহ ব্র্যাকের দেওয়ানগঞ্জ কার্যালয়ের সকল কর্মসূচির কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ সেপ্টেম্বর আরো ৬০০টি পরিবারের মাঝে একই প্রকারের ত্রাণ বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জের ৫০০ পরিবার পেল ব্র্যাকের ত্রাণ

আপডেট সময় ০৯:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯