ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুরে এক মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি আনিছুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে ইয়াবা ও হিরোইনসহ আনিছুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের মৃত আব্দুল্লাহ মেম্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ দরিয়াবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ২০টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি আনিছুর রহমানে গ্রেপ্তার করা হয় । তিনি একাধিক মামলার আসামি।

এএসপি সুমন মিয়া জানান, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের মাদকমুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার মাদক কারবারি আনিছুর রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

ইসলামপুরে এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০২:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯