ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে কৃষি ভেল্যু চেইন কার্যক্রম বিষয়ক কর্মশালা

দেওয়ানগঞ্জে কৃষি ভেল্যু চেইন কার্যক্রম বিষয়ক কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়ার রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চাষীদের মাঝে কৃষিসেবা প্রাপ্তি আরো সহজতর করা এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জ্ঞান প্রাপ্তি ও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পওয়ার ক্ষেত্রে সহজ লভ্যতার উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের আওতায় কৃষি ভেল্যু চেইন কার্যক্রমের ওপর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিয়ার রহমান। কর্মশালা উদ্বোধন করেন উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশনের এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান।

উন্নয়ন সংঘের এনএসভিসি প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এনএসভিসি প্রকল্পের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, উন্নয়ন সংঘের কৃষি কর্মকর্তা আবু রেজা মাসুদ প্রমুখ।

কর্মশালায় দেওয়ানগঞ্জ উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষিকর্তাগণসহ উন্নয়ন সংঘের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন। দিনব্যাপী কর্মশালায় এনএসভিসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিশ্লেষণমুখী আলোচনা করা হয়। উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উন্নয়ন সংঘের এই প্রকল্পের সাথে যুক্ত সকল কৃষকদের সর্বাত্মক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রকাশ অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপখাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে ডিফেট অস্ট্রেলিয়ার অর্থায়নে পরিচালিত বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে কৃষি ভেল্যু চেইন কার্যক্রম বিষয়ক কর্মশালা

আপডেট সময় ০৯:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯